স্বাস্থ্য ডেস্ক: করোনাভাইরাসকে প্রতিরোধ করতে শরীরির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। এজন্য প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন খাদ্য সামগ্রী খাবারে অর্ন্তভুক্ত করা। অনেকেরই ধারণা ধনেপাতা শুধু তরকারির স্বাদ বাড়াতে কাজে লাগে। কিন্তু ধনেপাতার রয়েছে নানা গুন। করোনা আক্রান্ত রোগির ডায়াবিটিস থাকলে বিপদজ্জনক হতে পারে। ধনেপাতা ডায়াবিটিস রোগির ক্ষেত্রে বেশ উপকারী বলে জানা গেছে।
ধনেপাতার জানা-অজানা স্বাস্থ্যগুণ নিচে দেওয়া হলো:
ক। লিভার বা যকৃতকে সুস্থ রাখতে ধনেপাতা অত্যন্ত কার্যকরী একটি ভেসজ উপাদান।
খ। ধনেপাতা শরীরের ক্ষতিকারক কোলেস্টেরলকে কমিয়ে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে।
গ। ডায়াবিটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা খুবই উপকারী। ধনেপাতা রক্তে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে আর রক্তে শর্করাও নিয়ন্ত্রণে রাখে।
ঘ। ধনেপাতার মধ্যে আয়রন থাকে। তাই রক্তাল্পতা রোধে সাহায্য করে এই খাবার।
ঙ। ধনেপাতার মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় তা শরীরে টক্সিন দূর করতেও সাহায্য করে। এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান বিভিন্ন চর্মরোগ কমায়।
চ। দাঁত মজবুত করতে ও মাড়ির সুস্থতায় ধনেপাতা অত্যন্ত কার্যকরী একটি ভেসজ উপাদান।
ছ। ধনেপাতার মধ্যে সিনিওল এসেনশিয়াল অয়েল এবং লিনোলিক অ্যাসিড থাকে। এগুলি শরীরের পুরনো ও নাছোড় ব্যথা কমাতে সাহায্য করে।
সূত্র: জিনিউজ বাংলা


