Logo
Logo
×

স্বাস্থ্য

না’গঞ্জে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩, হোম কোয়ারেন্টনে ৯১

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০৩:৩৬ পিএম

না’গঞ্জে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩, হোম কোয়ারেন্টনে ৯১
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘন্টায় ৩১ জনসহ ৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩ জন। হোম কোয়ান্টোইন থেকে অব্যাহতি পেয়েছন ১৫ জন। তবে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের কোন তথ্য পাওয়া যায়নি।

 

শনিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইমতিয়াজ যুগের চিন্তাকে জানান, বর্তমানে নারায়ণগঞ্জে কোয়ারেন্টাইনে আছেন সর্বমোট ৯৪ জন। এদের মধ্যে তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে এবং বাকিরা হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া ১৫ জনকে হোম  কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পেয়েছেন। হোম কোয়ারেন্টাইনে যারা আছেন তারা সকলেই বিদেশ ফেরত। তবে করোনা আক্রান্ত কারোর খবর পাওয়া যায়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন