Logo
Logo
×

স্বাস্থ্য

ল্যাবএইড হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১০:০০ পিএম

ল্যাবএইড হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ
Swapno

স্টাফ রিপোর্টার :  নগরীর চাষাড়া ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক উম্মে সালমা চৌধুরী শান্তার বিরুদ্ধে স্ত্রীর ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। 

সোমবার (১৬ মার্চ) বিকেলে  সদর মডেল থানায় শ্রমিক নেতা এসটি আলমগীর সরকার অভিযোগ দায়ের করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।


অভিযোগে উল্লেখ করা হয়, বিগত ৫ বছর যাবত আমার স্ত্রী মাজেদা বেগমের চিকিৎসা করে আসছেন।গত ১৩ মার্চ ল্যাবএইড হাসপাতালে চিকিৎসক উম্মে সালমা চৌধুরীর শান্তার কাছে গেলে তিনি বিভিন্ন ধরনের পরীক্ষা করতে বলে এবং পরীক্ষা করার পর চিকিৎসক শান্তা ঐদিন দুপুরেই চারারগোপ মেডিপ্লাসে জরায়ুর অপারেশন করেন। 


অপারেশন শুরু করার পর চিকিৎসক শান্তা জানান আমার স্ত্রীর অনেক সমস্যা। পেটের ভিতর নাড় প্যাঁচ হয়ে আছে। তখন আমি প্রশ্ন করি যে এত পরীক্ষা করে তাহলে কি দেখলেন? এতে তখন বিবাদী ক্ষিপ্ত হয়ে নানান হুমকি দেয়।অপারেশনের ৪ দিন অতিবাহিত হলেও একবারের জন্যও রোগীকে দেখতে যাননি।বর্তমানে আমার স্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 


এসটি আলমগীর সরকার আরো অভিযোগ করে জানান,ল্যাব এইডের ভুল রির্পোটের শিকার হয়েছে আমার স্ত্রী। চিকিৎসক শান্তা আমাকে এ নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি প্রদান করছে।চিকিৎসক শান্তা প্রতিবার ১০০০ টাকা করে ফি নিচ্ছে। তিনি ন্যায় বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে  সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তের এমন কিছু প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ল্যাব এইড নারায়ণগঞ্জ শাখার ম্যানেজার সোহেল জানান,আমাদের রির্পোট ভুল নয় সঠিক আছে। তাছাড়া অপারেশন হয়েছে অন্যখানে মেডিপ্লাসে। ডাক্তারের সাথে কথা বলেন।

অভিযোগের বিষয়ে ডাঃ উম্মে সালমা চৌধুরী শান্তা যুগের চিন্তা ২৪ কে জানান, কোন ভুল চিকিৎসা দেয়া হয়নি। তবে যেহেতু এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে সেহেতু এ ব্যাপারে তো তদন্ত হবে। আমি তখনই যা বলার বলব। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন