Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

ভাষা শহীদদের প্রতি আইনজীবী সমিতির শ্রদ্ধা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২৯ পিএম

ভাষা শহীদদের প্রতি আইনজীবী সমিতির শ্রদ্ধা
Swapno

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

 

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আইনজীবীগণ।

 

এসময়ে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা, ও এড. বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক এড. রবিউল আমিন রনি, কোষাধক্ষ্য এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক এড. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক এড. সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এড. আসাদুল ইসলাম বিপ্লব, সমাজ সেবা সম্পাদক এড. ইসরাত জাহান ইনা, আইন ও মানবাধিকার সম্পাদক এড. নুসরাত জাহান তানিয়া, কার্যকরী সদস্য এড. সিরাজুল হক মিলন, এড. শরিফুল ইসলাম, এড. কামরুল হাসান, এড. আবু তাহের রানা ও এড. রোমানা আক্তারসহ আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন