Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

করোনার ভ্যাকসিন নিলেন এড. দিপু এবং বললেন..(ভিডিও)

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৮ পিএম

করোনার ভ্যাকসিন নিলেন এড. দিপু এবং বললেন..(ভিডিও)
Swapno

 

বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন।

 

 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) এই ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।

 

এসময় হাসপাতালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. নিজাম আলী, মহানগর আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট হান্নান আহমেদ দুলাল, মহানগর আওয়ামীলীগের সদস্য ও হোসিয়ারি অ্যাসোসিয়েশনের পরিচালক সাখাওয়াত হোসেন সুমনসহ নেতৃবৃন্দ।

 

টিকা নেয়ার পর আনিসুর রহমান দিপু অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন জনগণের দারপ্রান্তে পৌছে দেয়ার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি নিজে টিকা নিয়েছি, নিজেকে সুস্থ রাখতে আপনারাও টিকা গ্রহণ করুন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন