Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

সাংবাদিক মেহেদী হাসানের দাদী জোসনা বেগমের ইন্তেকাল

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ০৯:২৭ পিএম

সাংবাদিক মেহেদী হাসানের দাদী জোসনা বেগমের ইন্তেকাল
Swapno

যুগের চিন্তার ফটো সাংবাদিক মেহেদী হাসান এর দাদী জোসনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেল ৩ ঘটিকায় তিনি তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার  বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি পাঁচ  ছেলে, এক মেয়েসহ  বহু গুণগ্রাহী রেখে গেছেন।

 

বৃহস্পতিবার এশা নামাজের পরে বাবুরাইল তারা মসজিদে মরহুমার নামাজের জানাজা শেষে পাইকপাড়া ছোট  কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

 

তার মৃত্যুতে যুগের চিন্তা পরিবার থেকে শোক প্রকাশসহ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন