Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

সিদ্ধিরগঞ্জে তাঁতীলীগ ও যুব সমাজের উদ্যোগে পুরস্কার বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৭:৪০ পিএম

সিদ্ধিরগঞ্জে তাঁতীলীগ ও যুব সমাজের উদ্যোগে পুরস্কার বিতরণ
Swapno

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী তাঁতী লীগ ও যুব সমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার ( ২২ ডিসেম্বর ) বিকেলে কদমতলী নয়াপাড়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাসিক ৭নং ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি খোরশেদ আলম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, বিশেষ অতিথি নাসিক প্যানেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি, বাংলাদেশ ট্যাংকরলী ওনার্স এসোসিয়েশন পদ্মা শাখার সভাপতি আনোয়ার হোসেন মেহেদী, বিশেষ বক্তা সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি মো. লিটন আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সুমিল পাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মানিক মাষ্টার, আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সহ-সভাপতি মনির খান, যুগ্ম সম্পাদক মাসুম, প্রচার সম্পাদক রাকিব,নাসিক ৭নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আঃ রব, তাঁতী লীগ নেতা সাব্বির, হাসান, মিন্টু, জয়নাল আহমেদ, মনির, সাব্বির, অপু, চঞ্চল, সোহেল, রাসেল, সজল, কামরুজ্জামান, কাউছার প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন