Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

সানারপাড় স্কুলে মহান বিজয় দিবস পালিত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৮:৪৯ পিএম

সানারপাড় স্কুলে মহান বিজয় দিবস পালিত
Swapno

সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।  গত ১৬ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় স্কুলের অডিটরিয়াম হলে এ মহান বিজয় দিবস পালিত হয়। বিজয় দিবসে আলোচনা সভা ও দোয়া মুনাজাতের মাধ্যমে এ দিবসটি পালন করা হয়। 


সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য হাজী ফারুকুল ইসলাম, রবিউল ইসলাম বাবু, আব্দুল খালেকসহ, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার সহকারী শিক্ষিকা দিলরুবা খানমসহ স্কুলের শিক্ষক, শিক্ষিকা। সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে রাজাকার মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে ব্যাপক আলোচনা করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন