৯নং ওর্য়াড যুবলীগের উদ্যোগে আ’লীগ নেতা শেরআলীর সুস্থতা কামনায় মিল
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৭:৩৫ পিএম
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওর্য়াড যুবলীগের উদ্যোগে ৯নং ওর্য়াড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম শেরআলীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাদবর বাজার এলাকায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিয়াজ উদ্দিন সরদার, আজিজুল হক সাউদ, মোবারক হোসেন, খোরশেদ সাউদ, নাজির সাউদ, শাহাবুদ্দিন, আকবর হোসেন, ইদ্রিস আলী প্রধান, যুবলীগ নেতা মনির হোসেন, সুজন আলী, কামরুল ইসলাম, ইস্রফিল প্রধান, রফিকুল ইসলাম, শাহ-আলম,খাঁজা দেওয়ান, জহিরউদ্দিন, জিতু সাউদ, সাকিল মাদবর, আবুল কালাম, মমিন, বিল্লাল হোসেন, রাজু আহামেদ ও রাসেল শেখ প্রমূখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা নূরে আলম সিদ্দিকী। মিলাদ ও দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্য যুবলীগ নেতা মিজানুর রহমান বলেন আমাদের জালকুড়ি এলাকাবাসীর সকল বিপদ আপদে শেরআলী ভাই সবসময় এগিয়ে এসেছে, রাজনৈতিক সকল কর্মকান্ডে আমরা তাকে কাছে পেয়েছি। আজ শেরআলী ভাই অসুস্থ, আপনারা সিরাজুল ইসলাম শেরআলী ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।


