Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

তারাবো পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সভা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৬:৪০ পিএম

তারাবো পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সভা
Swapno

রূপগঞ্জে আসন্ন তারাবো পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার দীঘিবরাবো এলাকায় তারাবো পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর বিএম আতিকুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 


সভায় উপস্থিত ছিলেন, তারাবো পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রতন, পৌর যুবলীগ নেতা তারিকুল ইসলাম শাকিল ভূঁইয়া, স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আমিন খান, পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শফিকুল হক মনির, পৌর যুবলীগের যুগ্মসম্পাদক আব্দুর রশিদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক সাদ্দাম হোসেন তপু, তারাবো পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান উজ্জল, মহিলালীগ নেত্রী আসমা বেগম প্রমুখ।

 

সভায় বক্তারা তারাবো পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীকে পুণরায় মেয়র এবং ৯ নং ওয়ার্ড কাউন্সিলর বিএম আতিকুর রহমানকে পুনরায় কাউন্সিলর নির্বাচিত করার দাবী জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন