Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উপলক্ষে টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৭:০০ পিএম

বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উপলক্ষে টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন
Swapno

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ।

 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার বালিয়া এলাকার একটি মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ।

 

এ সময় তিনি বলেন, খেলাধূলা মানুষের মানসিক বিকাশ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে সহয়তা করে। এর মাধ্যমে মাদক ও কিশোর অপরাধ কমে যায়।

 

কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, আ'লীগ নেতা মঞ্জুর হাসান মঞ্জু।

 

কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ হোসেনের তত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হারুন প্রধাণ,  আ'লীগ নেতা মো. মন্টু, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হারিছ উদ্দিন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা টুটুল, ৭নং ওয়ার্ড আ'লীগ নেতা হাজী মো. শাহজাহান, ৯নং ওয়ার্ড আ'লীগ নেতা মো. মোহসীন, শ্রমিকলীগ নেতা সাইফুল ইসলাম, মো. শহিদ প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন