Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

ডেমরায় ছিনতাইকারী চক্র’র সক্রিয় সদস্য গ্রেফতার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৪:৫৯ পিএম

Swapno

রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে মো. নাজিম (২০) নামে ছিনতাইকারী দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় তার কাছ থেকে কাঠের বাটযুক্ত ১ টি  চাকু, ১ টি জিলেট ব্লেড ও ১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। আগের দিন সোমবার বিকালে ছিনতাইয়ের প্রস্তুতির সময় ডেমরার দেইল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

সে ঢাকা শহরে ভাসমান এবং তার পিতার নাম মৃত মজনুল হক। এ বিষয়ে সোমবার দিনগত রাতে ডেমরা থানায় নাজিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন র‌্যাব-১০। 

 

র‌্যাব-১০ এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মোহাম্মদ শরীফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজিমকে গ্রেফতার করা হয়েছে। 

 

সে বেশ কিছুদিন ধরে ডেমরা এলাকায় পথচারী ও চলমান যানবাহনের যাত্রীদের চাকু ও ব্লেডের ভয় দেখিয়ে মোবাইল, টাকা পয়সা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো বলে তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন