Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

মামলা করার জের : বন্দরে গৃহপালিত কবুতর হত্যার অভিযোগ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২০, ১০:১২ পিএম

মামলা করার জের : বন্দরে গৃহপালিত কবুতর হত্যার অভিযোগ
Swapno

মামলা করার জের ধরে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ৩টি গৃহপালিত কবুতর হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় কবুতর মালিক মহারাজ মিয়া বাদী হয়ে বুধবার (১৩ মে) সকালে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে মঙ্গলবার (১২ মে) রাতে বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। 

 

জানা গেছে, গত ৬ মে বিকেলে বাড়ি সিমানা সংক্রান্ত বিরোধ নিয়ে বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার মৃত বারেক মিয়ার ছেলে মহারাজ মিয়ার সাথে একই এলাকার নূরু মিয়ার ছেলে সম্রাট ও সজিবদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ঘরবাড়ি ব্যাপক ভাংচুর করে লুটপাট চালায়। এসময় ২জন নারী কমপক্ষে  ৬ জন আহত হয়। এ ঘটনায় আহত মহারাজ বাদী হয়ে ৫ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করে। 

 

মামলা দায়েরের জের ধরে প্রতিপক্ষরা গত মঙ্গলবার রাতে মহারাজ মিয়ার বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে গৃহপালিত ৩টি কবুতর হত্যা করে পালিয়ে যাওয়া সময় এলাকাবাসী দেখে ফেলে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন