Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

৫ লাখ টাকা পর্যন্ত রেমিটেন্সের কাগজপত্র ছাড়াই প্রণোদনা

Icon

প্রকাশ: ১২ মে ২০২০, ০৮:০৭ পিএম

৫ লাখ টাকা পর্যন্ত রেমিটেন্সের কাগজপত্র ছাড়াই প্রণোদনা
Swapno

যুগের চিন্তা ডেস্ক: ৫ হাজার মার্কিন ডলার অথবা ৫ লাখ টাকা এখন থেকে ব্যাংকিং চ্যানেলে পাঠালে প্রণোদনা দেওয়া হবে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই। রেমিটেন্সের পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে কাগজপত্র জমা দিতে হবে দু’মাসের মধ্যে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে।

 


আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিই্ও) এবং ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠিয়েছে।  

 


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান অবস্থায় গ্রাহকের সুবিধা বিবেচনা করে বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের উপর প্রতিবারে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার অথবা ৫ লাখ টাকা পর্যন্ত অর্থ পাঠানোর জন্য কাগজপত্রাদি ব্যতিরেকে প্রণোদনা সুবিধা প্রযোজ্য হবে। এ সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন