Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

প্রধানমন্ত্রী উপহারসামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর সাছুজ্জোহা

Icon

প্রকাশ: ০৪ মে ২০২০, ১০:০৩ পিএম

প্রধানমন্ত্রী উপহারসামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর সাছুজ্জোহা
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ২৬ নং ওয়ার্ডে তিন শতাধিক অসহায় ও কর্মীহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করেছে স্থানীয় কাউন্সিলর সামছুজ্জোহা । 


সোমবার (৪ মে ) সকাল ১০টায় বন্দর থানার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।


কাউন্সিলর সামছুজ্জোহা বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ২৬ নং ওয়ার্ডের রামনগর, সোনাচড়া এলাকার প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী পেয়ে অসহায় মানুষ অনেক খুশি। আমাদের ওয়ার্ডে অনেক ধনাঢ্য ব্যাক্তি বসবাস করলেও দেশের দুর্দিনে এখন পর্যন্ত কেউ অসহায়দের পাশে এসে দাঁড়ায়নি। আমি বিত্ত্ববানদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা মানবতা সেবায় অসহায়দের পাশে এসে দাঁড়ান।  


উপহারসামগ্রী বিতরণে তদারকি করেনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার মো. হাসান। ওয়ার্ড কাউন্সিলরের সচিব মো. স্বপন এ সময় উস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন