Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

গার্মেন্টস খোলার সিদ্ধান্ত হয়নি: বিজিএমইএ

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ১১:৫৯ এএম

গার্মেন্টস খোলার সিদ্ধান্ত হয়নি: বিজিএমইএ
Swapno

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের পরিস্থিতির কারণে বন্ধ থাকা গার্মেন্টস খোলার সিদ্ধান্ত হয়নি। তাই গ্রাম থেকে শ্রমিকদের ফিরিয়ে না আনার অনুরোধ করেছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। শুক্রবার  রাতে বিজিএমইএর ওয়েবসাইটে সদস্যদের উদ্দেশে এক বার্তায় এ তথ্য জানিয়েছে সংগঠনটি।


বিজিএমইএর বার্তায় বলা হয়েছে, অর্থনীতিকে সচল রাখতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গার্মেন্টস খোলা নির্দেশনা দেবে বিজিএমইএ। সেই নির্দেশ না আসা পর্যন্ত পোশাক কারখানা বন্ধই থাকবে। যেসব শ্রমিক গ্রামে আছে তাদের ঢাকায় আসনে না বলার জন্য অনুরোধ করা হলো। 


বিজিএমইএ আরও বলছে, প্রথমে কারখানা সীমিত আকারে খোলা রাখা যাবে। ফলে প্রথম ধাপে কারখানার আশপাশে যেসব শ্রমিক থাকে, তাদেরই কাজে যোগদান করতে বলা যাবে। মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় কোনো শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ করেছে পোশাক মালিকদের সংগঠনটি। এছাড়া বিরূপ পরিস্থিতিতে শ্রমিকদের ঢাকায় নিয়ে আসা হলে বিজিএমইএর পক্ষ থেকে কোনো সহায়তা করা হবে না বলে জানানো হয়েছে।


এদিকে, গত বৃহস্পতিবার  সরকারি আদেশে চলমান সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়ানো হয়। বিভিন্ন নির্দেশনা পালন সাপেক্ষে আগামী ২৬শে এপ্রিল থেকে ৫ই মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন