Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

তেলের দাম ১৯৯৯ সালের পর সর্বনিম্ন, উৎপাদন কমানো সিদ্ধান্ত

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৫:০৫ পিএম

তেলের দাম ১৯৯৯ সালের পর সর্বনিম্ন, উৎপাদন কমানো সিদ্ধান্ত
Swapno

যুগের চিন্তা ডেস্ক: করোনাভাইরাসের কারণে বিশ্বের সকল দেশেই চলছে লকডাউন। এ কারণে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমেছে। অন্যদিকে তেলের যোগান না কমায় দামও কমছে। এ মুহুর্তে তেলের দাম  ১৯৯৯ সালের পর সর্বনিম্ন। 


রয়টার্স জানায়, বুধবার (২২ এপ্রিল) তেলের দাম দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ১৬ ডলারে, যা ১৯৯৯ সালের পর সর্বনিম্ন।


সৌদি আরব ও রাশিয়া নেতৃত্বাধীন তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস ঐকমত্যে পৌঁছাতে না পারায় গত মাসে তেল উৎপাদন কমানো সম্ভব হয়নি। ফলে চাহিদার চেয়ে মজুদ অনেক বেশি। চলতি মাসে তেলের উৎপাদন ১০ শতাংশ কমাতে সম্মত হয় সংগঠনটি। ফলে দৈনিক প্রায় ৯৭ লাখ ব্যারেল তেল উৎপাদন কমবে। এর আগে কখনো উৎপাদন এতটা কমানো হয়নি। কিন্তু বিশ্বজুড়ে লকডাউন চলায় তেলের চাহিদা আরও ব্যাপকভাবে কমছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন