Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

করোনায় মারা গেলে ৩ লাখ টাকা পাবে প্রবাসীর পরিবার

Icon

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৬:৫০ পিএম

করোনায় মারা গেলে ৩ লাখ টাকা পাবে প্রবাসীর পরিবার
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি কর্মীর পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া করোনা পরিস্থিতির কারণে চাকরি হারিয়ে দেশে ফেরা বাংলাদেশিদের ৫ থেকে ৭ লাখ টাকা ঋণ দেবে সরকার।

 

বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে করণীয় নির্ধারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে সিদ্ধান্ত হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তার পরিবারকে তিন লাখ টাকা দেয়া হবে। এছাড়া কোনো প্রবাসী নাগরিক ঢাকায় পৌঁছালে যাতায়াতের জন্য তাকে দেয়া হবে পাঁচ হাজার টাকা। আর প্রবাসী নাগরিকরা দেশে পৌঁছানোর পর পরবর্তী সময়ে ব্যবসা-বাণিজ্যের জন্য ৫ থেকে ৭ লাখ টাকা ঋণ সহায়তা পাবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণায় এ অর্থ দেবে।


বৈঠকে প্রত্যাবাসন, জাতীয়তা যাচাইকরণ, পৃথকীকরণ, প্রবাসীদের ত্রাণ, বিভাগের মধ্যে সমন্বয়, বন্ধু দেশে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রেরণ, প্রত্যাবাসন পরবর্তী প্রস্তুতি ইত্যাদিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন