Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের মার্চের বেতন দিয়েছে ৭৬১ কারখানা

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১০:২০ এএম

শ্রমিকদের মার্চের বেতন দিয়েছে ৭৬১ কারখানা
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: মহামারি করোনাভাইরাসের কারণে বিরাট অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে দেশের সব শিল্প প্রতিষ্ঠান। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এই আপদকালীন সময় কাটিয়ে উঠার জন্য ঘোষণা করা হয়েছে প্রণোদনা প্যাকেজ। আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধের জন্য সদস্যভুক্ত কারখানার প্রতি অনুরোধ জানিয়েছে পোশাক মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিজ নিজ শ্রমিকদের বেতন দেওয়া শুরু হয়েছে কারখানাগুলোতে।
রোববার (১৩ এপ্রিল) সকাল পর্যন্ত বিজিএমইএ সদস্যভুক্ত ৭৬১টি কারখানা মালিক মার্চ মাসের বেতন পরিশোধ করেছেন। বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজিএমইএ বলছে, মোট ২২৭৪টি কারখানার মধ্যে ৭৬১টির বেতন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রো এলাকায় ৩৭২টি কারখানার মধ্যে ১০১টির বেতন পরিশোধ করেছে। গাজীপুর এলাকায় ৮১৮টি কারখানার মধ্যে ৩০৫টির বেতন পরিশোধ করেছে, সাভার-আশুলিয়ার ৪৯১টির মধ্যে ১৮৭টি, নায়ারণগঞ্জে ২৬৯টির মধ্যে ৭১টি এবং চট্টগ্রাম এলাকায় ৩২৪টি কারখানার মধ্যে ৯৭টি কারখানা তাদের শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধ করেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন