Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

রূপগঞ্জে দরিদ্র কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১০:৩৯ পিএম

Swapno


রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : প্রধানমন্ত্রীর নির্দেশে এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের অনুপ্রেরণায় রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালাউদ্দিন ভুঁইয়ার নিজস্ব তহবিল থেকে দুঃস্থ, গরিব, অসহায় ও দরিদ্র কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 
রোববার (৫ এপ্রিল) রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর, হারিন্দা, সরিয়াব, মধুখালী, পিতলগঞ্জ, ভক্তবাড়ি, মুশুরী, বৈরাগবাড়ী, ভিংরাব, সাহাপুর, নবগ্রামসহ আশপাশের ২০-২২টি এলাকায় এ  ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, চিনি, লবণ, পেঁয়াজ, মাস্ক, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজারসহ খাদ্য ও ব্যবহার সামগ্রী। 
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান তারেক, আওয়ামী লীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দোলন, খোরশেদ আলম, মো. রমজান আলী, জিন্নাত জাহান জিসান, ছাত্রলীগ নেতা মাসুম চৌধুরী অপু, আব্দুল আজিজ, আরিফ খান জয় প্রমুখ। 
রোববার পর্যন্ত রূপগঞ্জ ইউনিয়নের সহস্রাধিক কর্মহীন মানুষের মাঝে ছালাহউদ্দিন ভুইয়া ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন