Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

সাজনুর সহযোগিতায় ১১নং ওয়ার্ডে মাস্ক ও লিফলেট বিতরণ

Icon

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ০৭:৪৯ পিএম

সাজনুর সহযোগিতায় ১১নং ওয়ার্ডে মাস্ক ও লিফলেট বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস প্রতিরোধে জনসেচতনতা সৃষ্টির লক্ষে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনুর সহযোগিতায় ও নির্দেশনায় ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল হাসান রিয়েল মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন। 

 

গতকাল বাদ জুম্মা খানপুর ব্রাঞ্চরোড হামিদ মিয়া মসজিদ থেকে এই কর্মসূচী শুরু করেন রিয়েল। তিনি জানান, মাস্ক ও লিফলেট বিতরনের মাধ্যে কর্মসূচী শুরু করা হয়েছে। পর্যায় ক্রমে ওয়ার্ডের বিভিন্ন বাসাবাড়ী ও সড়কে জিবাণুনাসক স্প্রে ছিটানো হবে। 

 

এসময় সাজনুর সাথে যোগাযোগ কারা হলে বলেন, করোনা ভাইরাস বিস্তারে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন ওয়ার্ডবাসীকে। 

 

করোনা ভাইরাস সংক্রামণে ঝুঁকরোধে ঘন ঘন হাত ধোয়া, যেখানে সেখানে থু থু বা কফ না ফেলা হাত দিয়েনাক-মুখ-চোখ স্পর্শ না করার আহবান জানান। তিনি বলেন, সারা বিশ্বে এখন একটাই আতঙ্ক করোনা ভাইরাস।

 

মরণঘাতী এ ভাইরাস ঠেকাতে দাবি উঠেছে সারা দেশ লকডাউনের। করোনা ভাইরাস ঠেকাতে জনসচেনতার কোন বিকল্প নেই। তাই ভাইরাসের সংক্রমণ ঠেকানো ও জনসেচতনতা তৈরীতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুক্রবার বাদ জুম্মা খানপুর ব্রাঞ্চরোড মসজিদের সামনে সাজনুর নির্দেশনায় মুসুল্লিদের মাঝে মাস্ক বিতরন করা হয়। 

 

রিয়েল জানান, সাজনু ভাইয়ের নির্দেশনায় ও সহযোগিতায় মাস্ক বিতরন করেছি। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরন ও জিবাণুনাসক স্প্রে করা হবে। পাশাপাশি জনসেচতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরনও করা হবে। এসময় উপস্থিত ছিলেন, স্বপন, মোমেন, মনির, টিটু, দ্বীপ সহ অনেকে।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন