Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

বন্দরে অতিরিক্ত মূল্যররোধে বাজার মনিটরিংয়ে ইউএনও শুক্লা সরকার

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৭:৩৬ পিএম

বন্দরে অতিরিক্ত মূল্যররোধে বাজার মনিটরিংয়ে ইউএনও শুক্লা সরকার
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাসের অজুহাতে ব্যবসায়ীরা পণ্যদ্রব্যের দাম যাতে বাড়িয়ে বিক্রি করতে না পারে সেই লক্ষ্যে বন্দর বাজারে নিত্যপণ্যের দাম মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। শুক্রবার (২০ মার্চ ) সকালে পণ্যদ্রব্য দাম বাড়তি রাখার একটি অভিযোগে বন্দর বাজারে মনিটরিংয়ে আসেন। 


বাজারের একজন পেঁয়াজ ব্যবসায়ী ৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছিলেন। এসময় ইউএনও তার কাছে মূল্য তালিকা দেখতে চাইলে ব্যবসায়ী দেখান দিগু বাবুর বাজার থেকে ৬০ টাকা দরে পেঁয়াজ ক্রয় করা একটি রিসিট। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ওই ব্যবসায়ীকে ক্রয়কৃত টাকার ১০% পার্সেন্ট যোগ করে অর্থাৎ ৬৬ টাকায় পেঁয়াজ বিক্রির জন্য আদেশ দেন এবং বাজারের ব্যবসায়ীদের সতর্ক করেন ও প্রত্যেক দোকানে মূল্যতালিকা ঝুলানোর জন্য নির্দেশ দেন। কেউ যদি পুনরায় দাম বাড়ানোর চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি।


শুক্লা সরকার জানান, বাজার কিংবা দোকানে কেউ যদি কৃত্রিমভাবে দাম বাড়িয়ে পণ্যসামগ্রী বিক্রি করতে না পারে সেদিকে জনগণকে লক্ষ্য রাখতে হবে এবং সাথে সাথে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের মূল্য তালিকা দোকানে ঝুলিয়ে রাখাসহ পণ্যদ্রব্যের দাম সহনশীলতার মধ্যে রাখার জন্য সবাইকে সতর্কও করেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন