Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

দ্বিগুবাবু বাজারে খাজা মইনুদ্দিন চিশতী (রহ.) বার্ষিক ওরশ মোবারক

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৬:১৭ পিএম

দ্বিগুবাবু বাজারে খাজা মইনুদ্দিন চিশতী (রহ.) বার্ষিক ওরশ মোবারক
Swapno

যুগের চিন্তা ২৪ : প্রতিবছরের ন্যায় দ্বিগুবাবু বাজার ব্যাবসায়ীদের উদ্যোগে হযরত খাজা মইনুদ্দিন চিশিÍ (রহ.) দুইদিনব্যাপি বার্ষিক ওরশ মোবারকের আয়োজন করা হয়েছে।  


বৃহস্পতিবার (২০ মার্চ) ওরশ মোবারকের প্রথম দিনে বাাদ এশা মিলাদ মাহফিল দোয়া ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হয়। 


দ্বিতীয় দিন শুক্রবার সকালে নেওয়াজ বিতরণ করা হয়। করোনা ভাইরাস মোবাবেলায় প্রশাসনের নির্দেশে ওরশ মোবারকের অন্যান্য কর্মসূচির স্থগিত করা হয়।


ওরশ মোবারকের আয়োজক ব্যাবসায়ীদের মধ্যে উপস্থিথ ছিলেন, আব্দুল হালিম, মো. শুক্কুর মিয়া, সুমন বেপারী, শাহাদাৎ হোসেন, নাজমুল হাসান, মুকুল বাবু, আকবর হোসেন, শফি হোসেন, মিঠু, রাজু, আক্তার, সুমন ভান্ডারী, ফকির হোসেন প্রমুখ। 


ওরশ মোবারকে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। বিশেষভাবে দেশে বর্তমান করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়। শুক্রবার সকালে নেওয়াজ বিতরনের মধ্য দিয়ে দুই দিনের ওরশ মোবারকের সমাপ্তি হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন