Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মেয়র হাছিনা গাজী

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৮:৩৫ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মেয়র হাছিনা গাজী
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী। 


মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তারাবো পৌরসভা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার স্মরণে সেখানে কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন । এরপর বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরে তারাবো পৌরসভার কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন হাছিনা গাজী। 


এ সময় মেয়র হাছিনা গাজী তার বক্তব্যে বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা সার্বভৌম বাংলাদেশ পেতাম না। বাঙালি জাতির নির্দিষ্ট মানচিত্রও তৈরি হতো না। আজকে আমরা বাংলাদেশ পরিচয়ে বিদেশের দূতাবাসে, জাতি পরিচয়ে কর্মযজ্ঞ চালাতে পারতাম না। তাই বঙ্গবন্ধুর এ ঋণ কোনো দিন শোধ করার নয়।"


তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সচিব তাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেডএম আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন