Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

সিদ্ধিরগঞ্জে শহীদ দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০১ পিএম

সিদ্ধিরগঞ্জে শহীদ দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মহানগরের ৪নং ওয়ার্ডের উওর আজিবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে সিদ্ধিরগঞ্জ আল আমিন ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের এয়াজন করা হয়।

 

আল আমিন ক্লাবের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী বদর উদ্দিন শপিং কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক মো.নুরু উদ্দিন মিয়া।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আক্তার হোসেন, আলেক হোসেন, দেওয়ান আলী, হাজী রিয়াদ আলম, কবির হোসেন, নাদিম হোসেন, যুবায়ের আলম, সালামত উল্লাহ, মনির হোসেন, আ. রহমান রূপা, মনির হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে নুরু উদ্দিন মিয়া বলেন, ৫২’র ভাষা আন্দোলনে বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগের কারনেই আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাদের এই প্রতিদান কোনদিন শোধ হবে না।

 

 তিনি বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, তেমনি খেলাধুলাও  শিক্ষার  মেরুদন্ড । খেলাধুলা সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করে। যে সবসময় খেলাধুলা করবে সে কখনো মাদকাসক্ত হবেনা, তার শরীর, মন সুস্থ্য ও সুন্দর থাববে। 


ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, সিদ্ধিরগঞ্জ একাদশ বনাম হিরাঝিল একাদশ।পরে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ানদের ও রানারসাবদের হাতে পুরস্কার তুলে দেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন