বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অপত্তিকর ছবি ফেসবুকে দেয়া যুবক গ্রেপ্ত
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৫ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে বন্দরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপত্তিকর ছবি ফেসবুকে দেয়ার গালিব হাসনাত (২১) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গালিব হাসনাত বন্দরের হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের ছেলে। এর আগে ওই বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সাবেক কদম রসুল পৌর যুবলীগ নেতা জাকির হোসেন বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর স্কুল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলশ তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়।
জানা গেছে, গালিব হাসনাত (২১) গত ২৮ জানুয়ারি তার গালিব হাসনাত (বেয়াদব) নামক ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অপত্তিকর ছবি আপলোড করে ভাইরাল করে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর সম্মানহানী করে। এ ঘটনায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা স্কুল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে বন্দর থানায় আইসিটি আইনে মামলা দায়ের করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষ কটুক্তিকারী গালিব হাসনাতকে আটক করে বন্দর থানায় সোর্পদ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরে করা হয়েছে। আমরা আটককৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থান গ্রহণ করছি।


