Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

বন্দরে রোগাক্রান্ত গবাদি পশু অবাধে জবাই : জনস্বাস্থ্য হুমকির মুখে

Icon

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৭ পিএম

বন্দরে রোগাক্রান্ত গবাদি পশু অবাধে জবাই : জনস্বাস্থ্য হুমকির মুখে
Swapno

জি. এম. সুমন (যুগের চিন্তা ২৪) : বন্দর উপজেলার অধিকাংশ হাট বাজারে রোগাক্রান্ত গবাদি পশুর মাংস অবাধে বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগ তুলেছে বন্দরের সচেতন মহল। 


তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বন্দর বাজার, নবীগঞ্জ বাজার, সোমবাড়ীয়া বাজার, মদনপুর বাজার, লক্ষনখোলা বাজার, ধামগড় বাজার, কুড়িপাড়া বাজার, বন্দর রেল লাইন বাজার, লাঙ্গলবন্ধ বাজার, সোনাকান্দা বাজার, মদনগঞ্জ বাজার, ফরাজিকান্দা বাজার, কলাগাছিয়া বাজারসহ এর আশে পাশের বিভিন্ন হাট বাজারের মাংস ব্যবসায়ীরা সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গবাদি পশু জবাই করে জনসাধারনের কাছে অবাধে বিক্রি করে চলছে। এ সব মাংস খেয়ে সাধারন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হয়ে দাড়িয়েছে। 


এ ছাড়াও ওই বাজার গুলোতে অপ্রাপ্ত, বয়স্ক ও রোগাক্রান্ত গরু ছাগল অবাধে জবাই করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। শুধু তাই নয় সরকারি ভাবে সাপ্তাহে এক দিন মাংস বিহীন দিবস থাকলেও এ আইন মানছে না কিছু অসাধু কসাই।

 

যার কারনে সাপ্তাহে প্রতিদিনই বন্দরের বিভিন্ন বাজারের কসাইরা যেখানে সেখানে  গবাদী পশু জবাই করে থাকে। যেখানে সেখানে গবাদি পশু জবাই করার কারনে পরিবেশ মারাত্নক ভাবে নষ্ট হচ্ছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন