Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

হাজী আঃ সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার পরীক্ষার্থীদের সংবর্ধনা

Icon

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ০৯:৪০ পিএম

হাজী আঃ সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার পরীক্ষার্থীদের সংবর্ধনা
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে মিজমিজি হাজী আঃ সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার-২০২০ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ড মিজমিজি পশ্চিমপাড়াস্থ অত্র মাদ্রাসা প্রঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

মিজমিজি হাজী আঃ সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী আঃ সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী ইয়াসিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন, মিজমিজি হাজী আঃ সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব এসএম খবির উদ্দিন,  আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক (আবুল), রহমত উল্লাহ, আমান উল্লাহ, মনির হোসেন ও  অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠনটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু তাহের ভুঞা ও উপধ্যক্ষ মোঃ ফরিদ আহমেদ আকন। 


এসময় প্রধান অতিথি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, নারায়ণগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় শ্রমিক লীগের সদ্যবিদায়ী কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু সংবাদে সকল নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর সংবাদে, অত্র মাদ্রাসার সকলকে তার আত্নার মাগফেতার কামনায় দোয়া করার আহ্বান করেন।

 

অনুষ্ঠান শেষে তার আত্নার মাগফেতার কামনায় দোয়া করা হয় এবং বিদায় শিক্ষার্থীদের পরীক্ষা সফলতার জন্য মিলাদ ও দোয়া কামনা করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন