Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

মাসদাইরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

Icon

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ১০:৫৬ পিএম

মাসদাইরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসদাইর পাবনা পট্টি রেঞ্জার্স আয়োজিত টিভিকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকায় মোঃ রাজীব, নোবেল, ইমরান, জালাল, সায়েম, মনির হোসেনের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয় ।


নাসিক ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোক্তার হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল আহসান, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নিজাম ভূঁইয়া, গুলজার হোসেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি সালাম খন্দকার সেলিম, হুমায়ূন কবির, রবু খান, আসাদুজ্জামান দুলু । আরোও উপস্থিত ছিলেন, বাদশা খন্দকার, মোঃ শাহ আলম, হাসান, নবী, অমিও, মোহন্ত প্রমুখ ।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বাংলাদেশ হতো না । আমরা গভীরভাবে স্মরণ করছি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনা পট্টি যুব সমাজ যে খেলার আয়োজন করেছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই ।

 

তিনি আরও বলেন, শুধু লেখাপড়া করলেই চলবে না খেলাধুলাও করতে হবে। যুব সমাজ যদি খেলাধুলায় মগ্ন থাকে তাহলে তারা মাদক বা অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থাকবে । তাই আমাদেরকে বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে ।


ফাইনাল খেলায় রাজিব রেঞ্জার্স ০/২ সেটে আর ইয়েন বয়েজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন