Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

প্রিমিয়ার ব্যাংক না’গঞ্জ শাখার ব্যবস্থাপক মল্লিক’র পদোন্নতি 

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৮:১৭ পিএম

প্রিমিয়ার ব্যাংক না’গঞ্জ শাখার ব্যবস্থাপক মল্লিক’র পদোন্নতি 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রিমিয়ার ব্যাংকের নতুন ডিএমডি পদে পদোন্নতি পেয়েছেন প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক  মোঃ শহীদ হাসান মল্লিক। পদোন্নতিতে পাওয়ায় তাঁকে ব্যাংকের সকল কর্মকর্তাবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।

নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যাংকের ২৮টি শাখা নিয়ে গঠিত একটি জোনের জোনাল হেড। তার গতিশীল নেতৃত্ব ও বৈষয়িক চিন্তা ভাবনার কারনে প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জে একটি  শক্ত অবস্থানে এসেছে। 

শহীদ হাসান মল্লিক দীর্ঘ ৩০ বৎসরের ব্যাংকিং কর্মজীবনে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে দক্ষতা ও সুনামের সহিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রিমিয়ার ব্যাংকে দীর্ঘ ১৮ বৎসরের কর্মজীবনে বিভিন্ন শাখায় সফলতার সহিত নিজের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ রেখে আসছেন। 

মল্লিক সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের সেবা ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখার নিয়ন্ত্রণে আরও ৭টি উপশাখাও ০৩টি ফাস্ট ট্র্যাক নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উদ্বোধন করেন। এতে করে বৃহত্তর নারায়ণগঞ্জের ৫০ লক্ষের বেশি অধিবাসী প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন