Logo
Logo
×

পরিবেশ ও জলবায়ু

ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০১:৩৭ পিএম

ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: ঢাকাসহ ৫ বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আজ দুই অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 
আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন