হাটে ওঠার আগেই বিক্রি হয়েছে ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্প!
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০০ এএম
হাটে ওঠার আগেই বিক্রি হয়েছে ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্প!
বিশাল আকৃতির এই মহিষ এখন দেশজুড়ে কৌতূহলের কেন্দ্রবিন্দু। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় জিয়াউদ্দিন মৃধার এগ্রোফার্মে গেলেই চোখে পড়বে হালকা গোলাপী রঙের দৃষ্টিনন্দন এক মহিষ। চেহারা আর মাথার চুলের স্টাইলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কিছুটা মিল থাকায়, ফার্ম মালিকের ছোট ভাই মজা করেই নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প”।
আর সেই নামই যেন বদলে দিয়েছে পুরো গল্প! ঈদুল আজহাকে সামনে রেখে দেশজুড়ে যখন কোরবানির পশুর বাজার নিয়ে চলছে আলোচনা, ঠিক তখনই এই “ডোনাল্ড ট্রাম্প”কে এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ শুধু অবাক চোখে তাকিয়ে দেখছেন বিশাল আকৃতির এই মহিষটিকে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো হাটে ওঠার আগেই বিক্রি হয়ে গেছে “ডোনাল্ড ট্রাম্প”!


