Logo
Logo
×

বিনোদন

দর্শকদের সঙ্গে আড্ডায় মাতবেন পূজা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২০, ০৯:৩৮ পিএম

দর্শকদের সঙ্গে আড্ডায় মাতবেন পূজা
Swapno

শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্প দিনেই সেই খোলস ভেঙে বেরিয়ে এসেছেন চিত্রনায়িকা পূজা চেরি। করোন সংক্রমণের কারণে তিনি এখন ঘরবন্দি। কাজহীন বাসায় বসেই ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন এই নায়িকা।


আগামীকাল মঙ্গলবার রাত দশটায় স্টার জোন প্রোগ্রামে দর্শকদের সঙ্গে আড্ডায় মাতবেন এ অভিনেত্রী। প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের ঈদ আয়োজনের অংশ হিসেবে পূজা চেরিকে নিয়ে এই আয়োজন। পূজার সঙ্গে আড্ডা দিতে টেলিকম অপারেটর রবি ও এয়ারটেল গ্রাহকদের ডায়াল করতে হবে ২২২৮৮ নম্বরে। তাহলেই পাওয়া যাবে পূজাকে।


পূজা অভিনীত ‘শান’ সিনেমাটি গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। এম এ রাহিম পরিচালিত ‘শান’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাসকিন ও পূজা চেরি। এছাড়াও অভিনয় করেছেন চম্পা এবং অরুণা বিশ্বাস।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন