Logo
Logo
×

বিনোদন

বোরকার বিজ্ঞাপন ফ্রিতে করবেন প্রসূন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২০, ০২:০৭ পিএম

বোরকার বিজ্ঞাপন ফ্রিতে করবেন প্রসূন
Swapno

অভিনেত্রী প্রসূন আজাদ। দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে অনেকটা দূর রয়েছেন তিনি। করোনার এই পরিস্থিতিতে বাসায় অবস্থান করে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রসূন।  এদিকে হঠাৎ করেই বিনা পারিশ্রমিকে পণ্যের বিজ্ঞাপনে মডেল হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।


প্রসূন আজাদ তার ফেসবুকে লিখেন, আবায়া/বোরকা/হিজাব হাউসগুলোকে প্রমোট করতে ভালোবাসি। এজন্য আপনাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। পুরোপুরি বিনা পারিশ্রমিকে কাজটি করব। আগ্রহী প্রতিষ্ঠানকে ই-মেইল করার আহ্বান জানান প্রসূন। তার ই-মেইল ঠিকানা হলো: [email protected].


সৌন্দর্যকে উদ্বুদ্ধ করতে বিনা পারিশ্রমিকে কাজটি করতে চাচ্ছেন তিনি। তার ভাষায় কিছু কাজে আর্থিক বিষয়টা জরুরি না। তাই  কাজটি করার জন্য আর্থিক বিষয় মূল্যায়ন করিনি। এরই মধ্যে অনেকেই ই-মেইলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছেন। করোনা সংকট কেটে গেলেই এসব মডেলিংয়ের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন প্রসূন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন