Logo
Logo
×

বিনোদন

২০ বছরের ছোট অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছে কমল হাসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২০, ০১:৪৫ পিএম

২০ বছরের ছোট অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছে কমল হাসান
Swapno

প্রেম কোনো বিপর্যয় কিংবা অসময়কে তোয়াক্কা করে না।  অন্তত কমল হাসান ও পূজার প্রেমের ক্ষেত্রে তেমনই ইঙ্গিত উঠে আসছে। ২০ বছরের ছোট অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভারতের জনপ্রিয় অভিনেতা কমল হাসান। জোর জল্পনা তাদের নিয়ে বলিউডে।


'উত্তমা ভিলেন' ও 'বিশ্বরূপম' ছবির সহশিল্পী পূজা কুমারের সঙ্গে এই মুহূর্তে প্রেমের সম্পর্কে রয়েছেন কমল হাসান। ৬৫ বছরের কমলের সঙ্গে ৪৩ বছরের পূজার সম্পর্ক ছবিতে অভিনয় করতে গিয়েই।


তবে এবার খবর, পূজা কুমারের সঙ্গে কমলের প্রেমের। বেশ কিছু দিন ধরেই পূজা কমলের সঙ্গে একাধিক ছবি পোস্ট করতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়।  তাদের একসঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। কয়েকটি পার্টিতেও তাদের ঘনিষ্ঠভাবে দেখা গেছে। সব মিলিয়ে লকডাউনের ভেতরও পূজা কমলের সঙ্গে একের পর এক ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে জল্পনাকে জোরালো করেছেন।


উল্লেখ্য, বহু বছর আগে স্ত্রী সারিকার থেকে দূরে সরে গিয়েছিলেন কমল। সারিকার সঙ্গে বিয়ের পর তাদের দুই মেয়ে নিয়ে ছিল সংসার। কমল কন্যা শ্রুতি হাসান বর্তমানে বলিউড অভিনেত্রী । ছোট মেয়ে অক্সরাও অল্প কিছু ছবিতে অভিনয় করেছেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন