Logo
Logo
×

বিনোদন

ভারতের অন্যতম ধনী হতে চান কঙ্গনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২০, ০২:৫৭ পিএম

ভারতের অন্যতম ধনী হতে চান কঙ্গনা
Swapno

ভারতের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জীবনের নতুন লক্ষ্য খুঁজে পেয়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, তিনি ভারতের অন্যতম ধনী ব্যক্তি হিসাবে দেখতে চান। আর এই স্বপ্ন নিজের বয়স ৫০ বছর হওয়ার আগেই পূরণ করতে চান কঙ্গনা। খবর-জিনিউজ


প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনা যখন মুম্বাই এসেছিলেন, তখন তার কাছে কিছুই ছিল না। মাত্র ১৫০০ টাকা নিয়ে মুম্বাই পাড়ি দিয়েছিলেন কঙ্গনা। তবে ধীরে ধীরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন এ অভিনেত্রী।


কঙ্গনা আরও বলেন, “একজন মহিলা হিসাবে আমিও অর্থ নিয়ে ভাবি না। তবে আবার যদি বাহ্যিক দিক থেকে দেখা যায়, তাহলে আমিও ছোট শহর থেকে সোনার খোঁজেই এখানে এসেছিলাম। আর এই বিষয়টা খুব খারাপভাবে আমায় বোঝানো হয়েছিল, যাতে আমার জীবন চিরতরে বদলে যায়।


তিনি আরও বলেন, আমি ভাবি যদি আমার কাছে অর্থ থাকে, তাহলে আমি আলাদা গুরুত্ব পাবো। তাই আমার কাছে এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় দেশের অন্যতম ধনী হয়ে ওঠা। আমি চাই আমার ৫০ বছর বয়স হওয়ার আগেই এটা আমি অর্জন করি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন