Logo
Logo
×

বিনোদন

জামাই ষষ্ঠীর আদর পেলো না সৃজিত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২০, ০১:১৮ পিএম

জামাই ষষ্ঠীর আদর পেলো না সৃজিত
Swapno

সৃজিত-মিথিলার সময় কাটছে লকডাউনে পৃথক দুটি দেশে ঘরেবন্দি হয়ে। করোনাভাইরাসের কারণে ঈদে শ্বশুর বাড়িতেও বেড়াতে আসতে পারলেন না এই নির্মাতা। বৃহস্পতিবার পার হয়ে গেল বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী।


গতকাল বৃহস্পতিবার খাবারের টেবিলে সাজানো লোভনীয় সব খাবার আর সৃজিতের গতবারের ঢাকা সফরের একটি ছবি শেয়ার করে মিথিলা লেখেন, ‘এবার জামাই ষষ্ঠীতে নিজেই ভালোমন্দ কিছু খেয়ে নাও। তবে শোনা যাচ্ছে, এবার ঢাকাতে আসলেই সৃজিতকে তার পছন্দের খাবার খাইয়ে নিয়ম করে জামাই ষষ্ঠী সারবেন মিথিলার মা।


গত বছরের ডিসেম্বর মাসে হঠাৎ করেই বিয়ে সেরে ফেলেন সৃজিত-মিথিলা। বিয়ের চার মাস পার হতে না হতেই করোনাভাইরাস তাদের আলাদা থাকতে বাধ্য করেছে। বিয়ের পর বেশ কাটছিল তাদের সময়গুলো। কখনো সৃজিত বাংলাদেশে আসছিলেন মিথিলাদের বাড়িতে, কখনো মিথিলা ভারতে যাচ্ছিলেন শ্বশুরালয়ে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন