Logo
Logo
×

বিনোদন

নোবেলের বিরুদ্ধে মামলা, ভারতে ঢুকলেই গ্রেফতার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২০, ০৯:৩০ পিএম

নোবেলের বিরুদ্ধে মামলা, ভারতে ঢুকলেই গ্রেফতার
Swapno

নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির  ৫০০, ৫০৪, ৫০৫, ১৫৩ এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছেন সুমন পাল নামের ভারতের ত্রিপুরার বিলোনিয়ার এক যুবক।


মামলার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যের পুলিশ জানিয়েছে, ভারতে ঢুকলেই নোবেলকে গ্রেফতার করা হবে।


গত সোমবার (২৫ মে) নোবেলের বিরুদ্ধে মামলাকারী যুবক অভিযোগের একটি প্রতিলিপি পাঠান ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ হাইকমিশন ও আগরতলা জেলার পুলিশ সুপারের কাছে। যার ভিত্ততেই ত্রিপুরার বিলোনিয়া থানায় মামলাটি দায়ের করা হয়।


উল্লেখ্য, ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার রিয়্যালিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান বাংলাদেশি গায়ক মাঈনুল আহসান নোবেল। সম্প্রতি বেশকিছু ফেসবুক স্ট্যাটাস দিয়ে এবং তার গোপন বিয়ে প্রকাশ্যে আসার পর তুমুল সমালোচিত হয়েছেন তিনি। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও তিনি আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন