Logo
Logo
×

বিনোদন

আগে পাত্র খুঁজতে হবে, তারপর বিয়ে: সোনাক্ষী সিনহা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২০, ১২:৪৪ এএম

আগে পাত্র খুঁজতে হবে, তারপর বিয়ে: সোনাক্ষী সিনহা
Swapno

‘দাবাং’ সিনেমাখ্যাত বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার ব্যক্তিগত প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন শোনা গেছে। কিন্তু প্রেমের গুঞ্জন সবসময়ই উড়িয়ে দিয়েছেন তিনি।


এক টিভি সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে সোনাক্ষী সিনহা বলেন, বিয়ে নিয়ে কোনো কিছু অস্বীকার করার চেষ্টা করছি না। সময় হলেই এটি হবে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আমার ওপর কোনো চাপ নেই। পরিবার জানে, আমি কাজ নিয়ে সুখে আছি এবং তা উপভোগ করছি। আর সবচেয়ে বড় কথা আমাকে আগে পাত্র খুঁজতে হবে, তারপর বিয়ে। এখন প্রথমে এটিই প্রয়োজন।


করোনাভাইরাসের কারণে লকডাউনে ফিটনেস নিয়ে ভাবছেন কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, লকডাউনে কোনো ডায়েট অনুসরণ করছি না। আনন্দে সময় কাটানোর চেষ্টা করছি, তাই ক্যালরি নিয়ে মাথা ঘামাচ্ছি না।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন