Logo
Logo
×

বিনোদন

হাশমির সঙ্গে চুমুর দৃশ্যে নার্ভাস ছিলাম: এশা গুপ্তা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২০, ০২:৪৬ পিএম

হাশমির সঙ্গে চুমুর দৃশ্যে নার্ভাস ছিলাম: এশা গুপ্তা
Swapno

বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। ২০১২ সালে ‘জান্নাত-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন। এরপর বেশ কয়েকটি সিনেমা অভিনয় করেন এই অভিনেত্রী। ‘রাজ থ্রি’, ‘হামশাকালস’, ‘রুস্তম’, ‘কমান্ডো-টু’, ‘বাদশাহো’, ‘টোটাল ধামাল’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে।


সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে এশা বলেন, ইমরান হাশমির সঙ্গে চুমুর দৃশ্যে নার্ভাস ছিলাম, কারণ সেটি আমার প্রথম চুম্বন দৃশ্য। আর মাথায় শুধু একটাই চিন্তা ছিল, আমার মা-বাবা এটি দেখবে। শুটিংয়ের সময় ইমরানকেও বারবার সেই কথা বলেছি। শুটিংয়ে তার সঙ্গে সবচেয়ে ভালো সময় কাটিয়েছি। আমরা যখন একসঙ্গে থাকতাম অনেক মজা হতো। সবচেয়ে বড় কথা তার কৌতুকগুলো ছিল অসাধারণ। তিনি খুব বুদ্ধিমান। তার সঙ্গে অভিনয় করতে অনেক ভালো লাগে।


এশা গুপ্তা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভার্ড’। এতে আরো অভিনয় করেছেন অনুপম খের। গত বছর জুলাইয়ে মুক্তি পায় এটি। এছাড়া ‘দেশি ম্যাজিক’, ‘হেরা ফেরি থ্রি’ সিনেমায় দেখা যাবে তাকে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন