Logo
Logo
×

বিনোদন

বলিউডের জন্য প্রস্তুত মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২০, ১০:০৫ পিএম

বলিউডের জন্য প্রস্তুত মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি
Swapno

আশির দশকে বলিউড মাতিয়েছেন মিঠুন চক্রবর্তী। দুই বাংলায় বেশ জনপ্রিয় তিনি। এবার বলিউডে নাম লেখাতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি চক্রবর্তী।  শোনা যাচ্ছে বলিউডের ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য একেবারেই তৈরি তিনি। দিশানি নিজেকে কীভাবে প্রস্তুত করে চলেছেন সেটা তার ইনস্টগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়।


নিউইয়র্কের ফিল্ম একাডেমি থেকে স্নাতক শেষ করেছেন দিশানি। অভিনয়ের প্রতি বেশ আগ্রহও রয়েছে তার। এছাড়া নিজের দারুণ সব ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।


৬৭ বছর বয়সী অভিনেতা মিঠুন অনেক দিন থেকেই অভিনয় থেকে দূরে সরে আছেন। তার ছেলে অভিনয়ে এসে এখনও তেমন সুবিধা করে উঠতে পারেনি। এখন মেয়ের পালা। দেখা যাক দিশানির বলিউড যাত্রা কেমন হয়!

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন