Logo
Logo
×

বিনোদন

করাচির প্লেন দূর্ঘটনায় মারা গেছেন মডেল জারা আবিদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২০, ০১:০৫ পিএম

করাচির প্লেন দূর্ঘটনায় মারা গেছেন মডেল জারা আবিদ

ছবি: সংগৃহিত

Swapno

পাকিস্তানের জনপ্রিয় মডেল জারা আবিদ। বিমান দূর্ঘটনায় মারা যান তিনি। গতকাল শুক্রবার করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার মধ্যে পড়ে। বিমানটিতে ক্রুসহ ৯৯ জন যাত্রী ছিলেন।  


পাক সাংবাদিক জেইন খান জারা আবিদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি টুইট করে জানান, পাক এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে ভেঙে পড়ে, সেখানে ছিলেন জারা আবিদ। জারার মৃত্যু দুঃখ প্রকাশ করেছেন এই সাংবাদিক। এই কঠিন সময়ে জারার পরিবারকে সমবেদনাও জানান তিনি।


বলিউডের অনেক তারকারা এই ঘটনায় শোক জানিয়েছে । অনিল কাপুর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক প্রত্যেকে শোক জানান মৃতদের পরিবারের প্রতি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন