Logo
Logo
×

বিনোদন

নওয়াজউদ্দিনের স্ত্রীর ডিভোর্স চেয়ে আইনি নোটিশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২০, ০৩:০৫ এএম

নওয়াজউদ্দিনের স্ত্রীর ডিভোর্স চেয়ে আইনি নোটিশ
Swapno

বলিউড অভিনেতা নওয়াজ ও আলিয়ার দীর্ঘ ১০ বছরের সংসার। তাদের দুই সন্তানও রয়েছে। এর আগে ২০১৭ সালে তাদের বিচ্ছেদের খবর চাউর হয়। তবে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিয়েছেন বলে জানান তারা। এবার নওয়াজউদ্দিন সিদ্দিকীকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার স্ত্রী আলিয়া। জানা গেছে, ডিভোর্স ও ভরণপোষণের খরচ চেয়ে এই নোটিশ পাঠিয়েছেন তিনি।


নোটিশের বিষয়ে আলিয়ার আইনজীবী বলেন, হ্যাঁ, নওয়াজউদ্দিন সিদ্দিকীকে আইনি নোটিশ পাঠনোর খবরটি সঠিক। মিসেস আলিয়া সিদ্দিকীর পক্ষ থেকে গত ৭ মে এই নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু কোভিড-১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে এটি ই-মেইল ও হোয়াটস অ্যাপে পাঠানো হয়েছে। তবে আমাদের ক্লাইন্ট মিসেস সিদ্দিকী জানিয়েছেন, হোয়াটঅ্যাপে এখনো এর কোনো জবাব তিনি পাননি। সম্ভবত নওয়াজউদ্দিন বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন, এজন্য কোনো জবাব দিচ্ছেন না।


ডিভোর্স প্রসঙ্গে নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া বলেন, নওয়াজের সঙ্গে শুধু একটি নয়, অনেকগুলো সমস্যা রয়েছে। আর সবগুলোই অনেক গুরুতর। বিয়ের এক বছর পর ২০১০ সাল থেকেই নওয়াজের সঙ্গে আমার সমস্যা শুরু। আমি এতদিন সবকিছু মানিয়ে চলছিলাম। তবে এখন সবকিছু সীমা অতিক্রম করেছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন