Logo
Logo
×

বিনোদন

করোনা যোদ্ধাদের আলিয়া ভাটের উপহার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২০, ০৫:০৭ পিএম

করোনা যোদ্ধাদের আলিয়া ভাটের উপহার
Swapno

মুম্বাইয়ের সামনের সারির করোনা যোদ্ধাদের উৎসাহ জোগাতে উপহার পাঠিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট।  সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার এই উপহারের ছবি পোস্ট করেছেন একজন চিকিৎসক। 

 

চিকিৎসকের পোস্টে দেখা যায়, একটি বক্সে চকোলেট, জুস, আপেল, বনরুটি প্রভৃতি পাঠিয়েছেন ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী। পাশাপাশি একটি চিরকুট পাঠিয়েছেন তিনি। এতে লেখা রয়েছে, ‘আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখার জন্য আপনারা যা করছেন সেজন্য ধন্যবাদ। আপনারাই প্রকৃত যোদ্ধা।’

 

আলিয়ার উপহার পেয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে শ্রীপদ গঙ্গাপুরকর নামের সেই চিকিৎসক লিখেছেন, ‘এরকম মিষ্টি চমক দেওয়ার জন্য ধন্যবাদ আলিয়া ভাট। মহামাহারির এই তিক্ত সময়ে এর মর্ম উপলদ্ধি করতে পারছি।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন