Logo
Logo
×

বিনোদন

মহামারি করোনার ঈদেও গান শুনাবেন মাহফুজুর রহমান

Icon

প্রকাশ: ১৫ মে ২০২০, ০২:৪০ পিএম

মহামারি করোনার ঈদেও গান শুনাবেন মাহফুজুর রহমান
Swapno

বিনোদন ডেস্ক: হাট, ঘাট, মাঠ, সর্বত্রই ছিলো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে নিয়ে আলোচনা। ১০টি গান নিয়ে তার একক সংগীতানুষ্ঠানটি সেই ঈদের সবেচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান দখল করে নেয়। গেল ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে হৈ চৈ ফেলে দেন সারাদেশে।


গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের রোজা ঈদেও গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলা সূত্রে জানা গেছে, মৌলিক কিছু গান দিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠানটি।


ইতিমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। এবারের অনুষ্টানের শিরোনাম দেয়া হয়েছে 'হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়'। এটি এটিএন বাংলায় প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন