Logo
Logo
×

বিনোদন

আমি সারাজীবন একাই থাকতে চাই!

Icon

প্রকাশ: ১৫ মে ২০২০, ০৩:৩০ এএম

আমি সারাজীবন একাই থাকতে চাই!
Swapno

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমা অঙ্গনে বিয়ে ও বিয়ের গুঞ্জন চলছে। গতকাল দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলে নিখিল সিদ্ধার্থ। বাহুবলি সিনেমার অভিনেতা রানা দাগ্গুবতি বাগদান সেরেছেন বলে জানিয়েছে তিনি। 


এদিকে লকডাউনের মধ্যে বিয়ের গুঞ্জন উঠেছে, দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী তার পরবর্তী প্রজেক্টের কাজ শেষ করেই বিয়ের পিঁড়িতে বসবেন। 


ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাই পল্লবী বলেন, আমি এখন পুরোপুরি ক্যারিয়ারের প্রতি মনোযোগী। আমি জানি না বিয়ে করব কি করব না। আমি সারাজীবন একাই থাকতে চাই! কারণ আমি আমার মা-বাবাকে অনেক ভালোবাসি। আর যদি বিয়েও করি তবে আমার বরকে অবশ্যই আমার সঙ্গে বাবা-মাকে থাকার অনুমতি দিতে হবে।


সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সাই পল্লবী অভিনীত সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন