Logo
Logo
×

বিনোদন

লকডাউনে সালমান-জ্যাকলিনের রসায়ন (ভিডিও)

Icon

প্রকাশ: ১৪ মে ২০২০, ০৮:২৬ পিএম

লকডাউনে সালমান-জ্যাকলিনের রসায়ন (ভিডিও)
Swapno

বিনোদন ডেস্ক: সালমান খান চলমান লকডাউনেও নিজেকে ব্যস্ত রেখেছেন। কাজের মানুষ সবসময়ই কাজে থাকতে পছন্দ করেন৷ তিনি তাই প্রমাণ করলেন আবারও। করোনাভাইরাসের লকডাউনের মধ্যে দর্শকদের মনোরঞ্জন করার জন্য  এবার তার ইউটিউব চ্যানেলে এলো 'তেরে বিনা’ নামের নতুন গানের ভিডিও।


ইউটিউবে গানটি হাঁটছে দ্রুত ১০ কোটি হবার দিকে। যা হতে চলেছে একটি রেকর্ড।


‘তেরে বিনা' গানের শুটিং হয়েছে পানভেলে সালমানের খামারবাড়িতে। লকডাউনে এখানেই রয়েছেন জ্যাকলিন, মডেল ওয়ালুশা ডিসুজা ও ইলুইয়া ভান্টুর। সালমান ও জ্যাকলিনের অনস্ক্রিন রসায়ন যথেষ্ট ভালো। কিক এবং রেস-৩-তে তাদের জুটি সুপারহিট ছিল। এরপর ‘তেরে বিনা' গানেও তাঁদের রসায়ন পছন্দ করছেন দর্শকেরা।


গানটি শুট হতে চারদিন সময় লেগেছে। এই চারদিন তারা বিকেল সাড়ে পাঁচটা থেকে ৬.৩০-৭টা পর্যন্ত শুটিং করতেন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন