Logo
Logo
×

বিনোদন

বিয়ে করতে ভয় পান প্রভা

Icon

প্রকাশ: ১৪ মে ২০২০, ১২:৩১ পিএম

বিয়ে করতে ভয় পান প্রভা
Swapno

বিনোদন ডেস্ক: সাদিয়া জাহান প্রভা আলোচিত-সমালোচিত মডেল অভিনেত্রী। অভিনয় গুণে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বেশ কয়েকবার। তবে নিন্দুকের কথায় কান না দিয়ে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।


বিয়ে করে সংসার না টিকার প্রশ্নের জবাবে প্রভা বলেন, বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। বিয়ে আমার কাছে ট্রমা হয়ে গেছে। আমার মনে হয়েছে, জীবনসঙ্গী পছন্দে ভুল করেছি। সঠিক ভেবে যাকে বিশ্বাস করেছি, সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার আশপাশের সবাই কিন্তু জানেন, সম্পর্কের ব্যাপারে আমি শতভাগ বিশ্বস্ত থাকি। আপাতত বিয়ে করছি না। এটা ঠিক, প্রেমে পড়ে যাই কিন্তু বিয়েতে ভয় পাই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন