Logo
Logo
×

বিনোদন

যুক্তরাজ্যের তৃতীয় ধনী সংগীতশিল্পী রিয়ান্না

Icon

প্রকাশ: ১৪ মে ২০২০, ০২:২৪ এএম

যুক্তরাজ্যের তৃতীয় ধনী সংগীতশিল্পী রিয়ান্না

ছবি : গেটি ইমেজেস

Swapno

বিনোদন ডেস্ক: যুক্তরাজ্যের জাতীয় দৈনিক সানডে টাইমসের ধনী সংগীতশিল্পীদের তালিকায় প্রথমবারের মতো স্থান করে নিলেন বিশ্বখ্যাত গায়িকা রিয়ান্না। এক লাফে তিন নম্বর জায়গা দখল করেছেন তিনি। আনুমানিক ৫৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার তথা ৪ হাজার ৮৯৪ কোটি ২৭ লাখ টাকার সম্পত্তি আছে তার।


বারবাডোজে জন্ম নেওয়া রিয়ান্না এখন লন্ডনে থাকেন। দ্য রোলিং স্টোনস ব্যান্ডের মিক জ্যাগার ও কিথ রিচার্ডস, এলটন জন ও রড স্টুয়ার্টের মতো ব্রিটেনের বিশ্বখ্যাত কয়েকজন ধনী সংগীতশিল্পীকে টপকে একলাফে তিন নম্বরে জায়গা করে নিয়েছেন ৩২ বছর বয়সী এই তারকা।


বিবিসিকে সানডে টাইমস রিচ লিস্টের সংকলক রবার্ট ওয়াটস বলেন, সাম্প্রতিক বছরে ধনী সংগীতশিল্পীদের তালিকায় রিয়ান্নার মতো কেউ কাঁপন ধরাতে পারেননি। এককথায় তিনি আমাদের চমকে দিয়েছেন। গত গ্রীষ্ম পর্যন্ত খুব কম মানুষই জানতো তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। এবার তো ব্রিটেনের কোটিপতি সংগীতশিল্পীদের তালিকা ওলোট-পালট করে দিলেন তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন