Logo
Logo
×

বিনোদন

লকডাউনে আটকে আছে সায়ন্তনীর বিয়ে 

Icon

প্রকাশ: ১৩ মে ২০২০, ০১:১০ পিএম

লকডাউনে আটকে আছে সায়ন্তনীর বিয়ে 

ছবি: সংগৃহিত

Swapno

বিনোদন ডেস্ক: করোনার সংক্রমন ঠেকাতে ভারত জুড়ে তৃতীয় দফার লকডাউন চলছে। লকডাউনের কারণে বিয়ে করতে পারছে না ভারতের টেলিভিশন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। অনুরাগ তিওয়ারির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। এবার প্রেমকে পরিণয়ে রূপ দিতে চান এই বাঙালি অভিনেত্রী।  


ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী সায়ন্তনী ঘোষ বলেন, অনুরাগকে বিয়ে করতে চাই, এই নিয়ে আমাদের বহুদিনের পরিকল্পনা। তবে কবে বিয়ে করব তার দিনক্ষণ এখনো ঠিক করিনি। এজন্য একটু সময় দরকার। তবে এর মধ্যে যেকোনো দিন যদি মনে হয়, তাহলে বিয়ে করেও নিতে পারি। লকডাউন না থাকলে হয়তো এর মধ্যেই বিয়ে করে নিতাম। তবে এটাও ভেবে রেখেছি, দরকার হলে অনলাইনেই বিয়েটা সেরে ফেলব।


সায়ন্তনী ‘কুমকুম-এক পেয়ার সা বন্ধন’, ‘নাগিন’, ‘মহাভারত’, ‘ইতনা করো না মুঝে পেয়ার’-এর মতো টিভি সিরিয়ালে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। বর্তমানে কালার্স টিভিতে প্রচারিত ‘নাগিন ৪’-এর মান্যতা চরিত্রে অভিনয় করছেন সায়ন্তনী ঘোষ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন